Logo বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

জোড়া কলা খেলে যমজ সন্তান হয়?

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গ্রামীণ সমাজে বহুদিন ধরেই নানা কুসংস্কার ও লোকবিশ্বাসের প্রচলন রয়েছে। এরই একটি হলো—জোড়া কলা খেলে যমজ সন্তান হয়। এই ধারণা এতটাই প্রচলিত যে অনেক পরিবারে অন্তঃসত্ত্বা নারীদের জোড়া কলা খেতে বারণ করা হয়। আবার কেউ কেউ যমজ সন্তানের আশায় জোড়া কলা খেয়ে থাকেন।

কিন্তু প্রশ্ন হলো—এই বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি?

বিজ্ঞানের ভাষায়, উদ্ভিদের এমন অস্বাভাবিক গঠনকে ‘ফ্যাসিয়েশন’ বলা হয়। এটি একটি জিনগত বা পরিবেশগত বিকৃতি, যেখানে কোষ বিভাজন ঠিকমতো না হয়ে ফুল, কাণ্ড বা ফল চ্যাপ্টা আকারে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। কলা গাছে যখন মোচার ভেতরে থাকা একাধিক ফুল একত্রিত হয়ে ফল ধরে, তখনই তৈরি হয় জোড়া কলা।

অর্থাৎ, এটি শুধুমাত্র গাছের জৈবিক গঠনগত একটি বিষয়, যার সঙ্গে মানুষের সন্তান ধারণ বা যমজ সন্তানের কোনো সম্পর্ক নেই।

যমজ সন্তান কীভাবে হয়?

চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, যমজ সন্তান জন্ম একটি স্বাভাবিক ও জটিল জৈবিক প্রক্রিয়া। এটি মূলত দুই ধরনের হয়:

ফ্রেটারনাল টুইন (ভ্রাতৃসদৃশ যমজ):
যখন নারীর শরীরে একসঙ্গে দুটি ডিম্বাণু বের হয় এবং তা ভিন্ন দুটি শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়, তখন দুটি আলাদা ভ্রূণ তৈরি হয়। এ ধরনের যমজ দেখতে আলাদা হয় এবং লিঙ্গও ভিন্ন হতে পারে।

আইডেন্টিক্যাল টুইন (অভিন্ন যমজ):
একটি ডিম্বাণু একটি শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়ার পর যদি ভ্রূণটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, তখন জন্ম নেয় অভিন্ন যমজ। তারা দেখতে একই রকম, লিঙ্গও হয় অভিন্ন।

এ দুটি প্রক্রিয়াই নারীর শরীরের জৈবিক কার্যক্রমের অংশ, যার সঙ্গে কোনো ফল খাওয়া বা নির্দিষ্ট খাদ্য গ্রহণের সরাসরি কোনো সম্পর্ক নেই।

জোড়া কলা খেলে যমজ সন্তান হবে—এই বিশ্বাস কেবলই লোককথা। এর পেছনে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। তাই স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে এটি নিছক কুসংস্কার ছাড়া কিছু নয়।

সূত্র: আজকাল

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত