Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

আজ সিরিজ বাঁচাতে নামবে বাংলাদেশ

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সিরিজটি যেভাবে শুরু করতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজরা, সেটি হয়নি। কলম্বোয় বাজেভাবে টেস্ট হারের ব্যর্থতা মুছে ফেলে নতুন সিরিজ নতুন করে শুরুর চাওয়া ছিল। প্রথম ওয়ানডে জিতে ওয়ানডেতে টানা ছয় হারের ধারাবাহিকতায় ছেদ টানতে চেয়েছিলেন মিরাজরা। কিন্তু চাওয়া পূরণ তো হয়ইনি, উল্টো টানা ওয়ানডে হারের ধারাবাহিকতা ৬ থেকে লম্বা হয়েছে ৭ ম্যাচে।

এমনই পরিস্থিতিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। যে ম্যাচ হারলে সিরিজও খোয়াবে সফরকারী দল। সিরিজ বাঁচানোর আশা জিইয়ে রাখতে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পারফরম্যান্সের ধারাবাহিকতা কিংবা দলের আত্মবিশ্বাসে ‘জিতবই’র প্রতিফলন নেই!

তারপর এই ম্যাচের আগে হঠাৎ ব্যক্তিগত কারণে গতকাল লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন কোচ ফিল সিমন্স। তাঁর অনুপস্থিতিতে আজ প্রধান কোচের দায়িত্বে থাকবেন সিমন্সেরই সহকারী মোহাম্মদ সালাহ উদ্দীন। তবে লন্ডনে উড়াল দেওয়ার আগে অবশ্য কোচ দলকে দিয়ে গেছেন একটা বার্তা—উইকেটে থিতু হয়ে ব্যাটারদের আউট হওয়া চলবে না! কোচের এই বার্তার কথা আগের দিন সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন দলের ওপেনার তানজিদ হাসান তামিম, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। সেখানে উইকেটে থিতু হওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলার তাগিদ দেওয়া হয়েছে।’

কেন এই তাগিদ দেওয়া, সেটি সবারই জানা। প্রথম ম্যাচে রান তাড়ায় দলের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৫ রানের মধ্যেই হারিয়েছিল ৭ উইকেট। সেটির পুনরাবৃত্তি আটকাতেই থিতু হওয়া ব্যাটারদের লম্বা ইনিংস খেলার তাগিদ কোচের। তা ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস বিশ্বমানের স্পিনার। থিতু হয়ে যাওয়া ব্যাটারদের পক্ষে তাদের খেলাটা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন উইকেটে নতুন আসা ব্যাটারদের জন্য।

তবে গত ম্যাচের দুঃস্মৃতি নয়, দলের সব ভাবনা সামনের তথা আজকের ম্যাচকে ঘিরে। সংবাদ সম্মেলনে এসে তানজিদ হাসান তামিম বললেন, ‘সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ আমাদের জিততেই হবে। সামনে দুই ম্যাচ থাকলেও শুধু পরের ম্যাচটি নিয়ে ভাবছি আমরা। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের সব মনোযোগ এই ম্যাচকে ঘিরেই।’

গতকাল ম্যাচের ভেন্যু প্রেমাদাসায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে সেই অনুশীলনে ছিলেন না সর্বশেষ ৮ ওয়ানডেতে ৬, ১ *, ০, ০, ২, ৪, ০ ও ০ রানের ইনিংস খেলা লিটন দাস। অনুশীলনে তাঁর অনুপস্থিতির কারণ সুস্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই হোটেলে বিশ্রামে ছিলেন। অনুশীলনে তাঁর অনুপস্থিতিতে কেউ কেউ মনে করছেন আজকের ম্যাচে তাঁকে হয়তো নাও দেখা যেতে পারে দলে।

জ্বরের কারণে প্রথম ওয়ানডের বাংলাদেশ দলে ছিলেন না রিশাদ হোসেন। সুস্থ হয়ে ওঠায় আজ বাংলাদেশের একাদশে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাজেভাবে সিরিজ শুরু করে যখন চাপে বাংলাদেশ, তখন ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা দল। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে কোনো ভুল করতে চায় না স্বাগতিকেরা। গতকাল সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কা দলের কোচ সনাৎ জয়াসুরিয়া বললেন, ‘(প্রথম ম্যাচে) আমরা বাংলাদেশকে চাপ দিয়েছিলাম, আর সেটা কাজে দিয়েছে। তারা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলেছে। কিন্তু আমরা ধৈর্য ধরে একটা ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করেছি। মিলানের প্রথম উইকেট, এরপর লিয়ানাগের দুর্দান্ত ক্যাচ—এই দুই মুহূর্তই ম্যাচটাকে বদলে দেয়। দ্বিতীয় ম্যাচেও আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব।’

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত