Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

শিবগঞ্জে সরকারি হাটে অবৈধ দখল, ধুঁকছে পশু ব্যবসা

মো. সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিনোদপুর খাসের হাট এখন অবৈধ দখলের কবলে। সরকারি এই হাটের গরুর মাঠে গজিয়ে উঠেছে অন্তত ৫০টিরও বেশি অবৈধ দোকানপাট। এক সময় যেখানে প্রতিটি হাটে ৫০০ থেকে ৭০০টি গরু বেচাকেনা হতো, সেখানে এখন গরুর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৮০ থেকে ১০০-তে। হাটের প্রধান আয়ের উৎস পশু বেচাকেনা কার্যত অচল হয়ে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গরু রাখার মাঠ দখল করে বসেছে চা দোকান, মুদিখানা, খাবারের হোটেলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এতে শুধু পশু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ক্ষতির মুখে পড়েছেন হাট ইজারাদাররাও।

বাংলা ১৪৩২ সনের জন্য হাটটি ৩২ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নেন মো. রেদওয়ানুল বারী। তিনি জানান, লাভের আশায় ইজারা নিলেও বর্তমানে পুরো হাট দখল হয়ে যাওয়ায় পশু তোলার জায়গা নেই। "প্রশাসনকে একাধিকবার জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না,"—বলেছেন তিনি।

পশু ব্যবসায়ী আবদুল খালেক বলেন, এক সময় এই হাট ছিল প্রাণবন্ত। এখন জায়গার অভাবে গরু তোলা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা অন্য হাটের দিকে ঝুঁকছি।

স্থানীয় বাসিন্দা আবদুস শুভান বলেন, সরকারি জমিতে দোকান বসানো সম্পূর্ণ অবৈধ। অথচ দেখার কেউ নেই। এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

হাট পরিচালনাকারী আমিনুল ইসলাম জানান, গত বছর যেখানে লাখ লাখ টাকার রাজস্ব আসত, এখন তা অনেক কমে গেছে। এতে ইজারাদার ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, দখলদারদের একাধিকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তারা আবার ফিরে আসে। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই দ্রুত অভিযান চালানো হবে।

স্থানীয়রা বলছেন, এই হাট কেবল বাজার নয়, এটি এলাকার অর্থনীতির চালিকাশক্তি। এর রাজস্বেই চলে স্থানীয় উন্নয়নের অনেক খাত। তাই দখলদারদের উচ্ছেদ এখন সময়ের দাবি।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত