Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “দেশ এখন নির্বাচনের পথে। সেনারা দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে, যা আগে হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা কমিয়ে আনতে হবে।”

মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, এসব মন্তব্যে বিরক্ত হওয়ার কিছু নেই। সমালোচকরা তরুণ, অনেকেই সন্তানের বয়সী। বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি আচরণ করতে হবে, প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে সেনাপ্রধান জানান, একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না।” একই সঙ্গে নারী নির্যাতনের অভিযোগে আরেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি। “নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে, যাতে কেউ অপরাধে জড়াতে না পারে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বিদায় জানানো রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া কিছু নয়।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত