Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে রেকর্ড

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

যুক্তরাজ্যে গত এক বছরে রেকর্ডসংখ্যক মানুষ আশ্রয়ের জন্য আবেদন করেছে। অভিবাসন নিয়ে সরকারের কঠোর অবস্থানের মাঝেই এমন তথ্য প্রকাশ পেয়েছে। ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ এক বছরে যুক্তরাজ্যে মোট এক লাখ ১১ হাজার ৮৪টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে। দেশটির সরকার বলছে, ২০০১ সালের পর গত ১২ মাসে সর্বোচ্চসংখ্যক আবেদন জমা পড়েছে।

বেশ কয়েক বছর ধরেই ব্রিটেনের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত পথে আসা অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় বিরোধী রাজনৈতিক দলগুলো কিয়ার স্টারমার সরকারের ওপর চাপ প্রয়োগ করছে।

রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমনের খবরে রাজনৈতিক দল রিফর্ম ইউকের নাইজেল ফারাজ বলেন, ব্রিটেনের রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তথাপি এই দুর্যোগ আরো খারাপের দিকে যাচ্ছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আমরা ব্রিটেনের ভিসা এবং ইমিগ্রেশন নিয়ন্ত্রণ কঠোর করেছি এবং ফেরত পাঠানোর সংখ্যাও বাড়িয়েছি। আশ্রয় আবেদনের সংখ্যা বাড়তে থাকায় সরকার আগের চেয়ে দ্রুত গতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছে। আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যাও কমে এসেছে।

সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুনে শেষ পর্যন্ত সময়ে ৯১ হাজার আশ্রয়প্রার্থী সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ২৪ ভাগ কম বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৯৯ সালে ব্রিটিশ সরকার প্রণীত এক আইন অনুযায়ী, ঝুঁকিতে থাকা আশ্রয়প্রার্থীদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সরকারকে তাদের জন্য থাকা এবং খাবারের ব্যবস্থা করতে হয়।

আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়তে থাকায় হাজার হাজার প্রার্থীকে এরইমধ্যে বিভিন্ন হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জুন পর্যন্ত সময়ে মোট ৩২ হাজার ৫৯ জন আশ্রয়প্রার্থীকে বিভিন্ন হোটেলে থাকার জায়গা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা আট ভাগ বেশি।

অভিবাসন বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কনজারভেটিভ পার্টি। দলটির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ক্রিস ফিলিপ বলেন, লেবার পার্টি (ক্ষমতায় থাকা দল) আমাদের সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং অভিবাসন সংকট তাদেরকে গিলে ফেলেছে।

অবশ্য সরকার বলছে, অভিবাসনের এই সংকট তারা আগের সরকারের কাছ থেকে পেয়েছে। বর্তমান অবস্থার সামলাতে কাজ করে যাচ্ছে বলে দাবি সরকারের। হিসেব অনুযায়ী, আশ্রয়প্রদান বিষয়ে সরকারের খরচ ২০২৪-২৫ সালে তার আগের বছরের চেয়ে ১২ শতাংশ কমেছে।

গত বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর মোট ৫০ হাজার আশ্রয়প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এরমধ্যে চলতি বছর এই পথে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন ২৮ হাজার আশ্রয়প্রার্থী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, অনিয়মিত অভিবাসীর আগমন ২৭ ভাগ বেড়েছে। অনিয়মিত পথে আসা অভিবাসীদের ৮৮ ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তারাজ্যে পৌঁছান বলে জানা গেছে। ইনফোমাইগ্রেন্টস।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত