Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

নেপালে ‘জেন-জি’ বিক্ষোভে বলপ্রয়োগ বন্ধের আহ্বান মানবাধিকার কমিশনের

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

নেপালে সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে ‘জেন-জি’ বিক্ষোভে বলপ্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। আজ সোমবার এক বিবৃতিতে কর্তৃপক্ষকে অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে এবং তরুণ প্রজন্মের উদ্বেগকে গুরুত্ব সহকারে সমাধানের আহ্বান জানিয়েছে কমিশন।

নেপালি সংবাদমাধ্যম হিমালায়া টাইমস বলছে, এনএইচআরসি নিশ্চিত করেছে যে, কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল, চিতওয়ান, বিরাটনগর, রাউতাহাট, সুনসারি, ঝাপা এবং ডাঙ্গে খাকা তাদের পর্যবেক্ষণ দলগুলো মাঠপর্যায়ে কাজ করার সময় সহিংসতার শিকার হয়েছে। বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ব্যবহার করে। এতে ডজন খানেক মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

এনএইচআরসি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে। একই সাথে, নিহতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এনএইচআরসি। কমিশন আরও জোর দিয়ে বলেছে, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
 
বিবৃতিতে বলা হয়েছে, ‘নেপালের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রত্যেক ব্যক্তির শান্তিপূর্ণভাবে ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করে। একটি গণতান্ত্রিক সরকারের উচিত নাগরিকদের সঠিক দাবি সময়মতো চিহ্নিত করে সেগুলো সমাধান করা। নিরাপত্তা সংস্থাগুলোর অতিরিক্ত বলপ্রয়োগ এবং বিক্ষোভের সময় ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো গভীরভাবে উদ্বেগজনক।’
 
এনএইচআরসি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলছে, তাদের প্রতিবাদ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সংযত থাকে। একই সাথে, সরকারকেও মৌলিক অধিকার লঙ্ঘন না করে আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের কথা জানিয়েছে কমিশন।
 
এই বিক্ষোভ শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে। এর আগে সরকার দুর্নীতি দমন এবং কিছু প্ল্যাটফর্মে ভুয়া আইডি ব্যবহার করে সাইবার অপরাধের প্রসারের অভিযোগে কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছিল।

বিষয়:

নেপাল সরকার
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত