Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

গাজায় হামলার পর থেকে এ পর্যন্ত ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক অভিযান ‍শুরুর পর থেকে এ পর্যন্ত ১ বছর ১০ মাসে আত্মহত্যা করেছেন মোট ৫৮ জন ইসরায়েলি সেনা। বুধবার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যোদ্ধরা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, আইডিএফের অভিযান শুরুর পর ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন ১৭ জন ইসরায়েলি সেনা। পরে ২০২৪ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনীতে মনরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মীসহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিদের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করেছে হারেৎজ। এই ঘাটতির কারণে বিষাদ ও অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহীনির পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছেন শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিএসটিডি।

আত্মহত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ওফাকিমে। সেদিন ওফাকিমের একটি বাড়ি থেকে এক সেনার মরদেহ উদ্ধার হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন ওই সেনা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬ শতাংশই নারী, শিশু এবং বেসামরিক।

প্রায় ২ বছরের এ যুদ্ধে অবশ্য হামাসের হামলায় শত শত ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। আইডিএফের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৮৯৪ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১৩৪ জন।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত