Logo বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

বিকাশে মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পাওয়া ডিজিটাল ঋণের সীমা বাড়িয়েছে দি সিটি ব্যাংক। এখন থেকে বিকাশ গ্রাহকেরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৩০ হাজার টাকা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য গ্রাহকেরা বিকাশ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময়, যে কোনো প্রয়োজনে জামানত ছাড়াই এই ঋণ নিতে পারবেন। ঋণের পরিমাণ নির্ধারিত হবে গ্রাহকের লেনদেনের ইতিহাস ও ঋণমান অনুসারে।

বিকাশ আরও জানায়, গ্রাহকের চাহিদা, আস্থা এবং দ্রুত ঋণ প্রাপ্তির সুবিধাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণসীমা বাড়ানো হয়েছে।

২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হয় এই ডিজিটাল ন্যানো ঋণসেবা। এরই মধ্যে ১০ লাখের বেশি গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখের বেশি বার ঋণ নিয়েছেন। যার মোট অঙ্ক প্রায় ২,৮০০ কোটি টাকা।

কীভাবে ঋণ নেবেন?

বিকাশ অ্যাপে থাকা ‘লোন’ অপশনে গিয়ে গ্রাহকেরা সহজেই ৫০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অনুমোদনের পর মাত্র কয়েক ক্লিকে টাকা যুক্ত হবে বিকাশ অ্যাকাউন্টে। ঋণ পরিশোধ করতে হবে মাসিক কিস্তিতে, যা নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। চাইলে গ্রাহক মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা পুরো ঋণ পরিশোধ করতে পারবেন, এবং সে ক্ষেত্রে কেবল ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হবে—কোনো অতিরিক্ত চার্জ নয়।

যেসব গ্রাহক এখনো এই সেবার আওতায় আসেননি, নিয়মিত লেনদেন, সঞ্চয়, পেমেন্ট ইত্যাদি ব্যবহার করে ভবিষ্যতে তারা যোগ্য হয়ে উঠতে পারেন।

বিকাশ বলছে, ডিজিটাল ঋণসেবার কয়েক বছরের সফল অভিজ্ঞতার ভিত্তিতেই ঋণের সীমা বাড়ানো হয়েছে এবং এটি দেশের ফিনটেক খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত